
এজি লাভলু: কুড়িগ্রাম
করোনাকালীন কঠোর বিধি-নিষেধের কারণে ৩০ জুন ২০২১ ইং বুধবার সীমিত আকারে উদযাপন করা হলো, ‘হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল আনোয়ার, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সাধারণ সম্পাদক ও পরামর্শক ‘হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম’-এর আশরাফুল আলম চিশতী (শাহীন), এজি লাভলু, কুড়িগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ-এর আহবায়ক ও ‘হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম’ এর উপস্থাপক মোঃ আখতারুজ্জামান আসিফসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম সবসময় কুড়িগ্রামের উন্নয়নের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও এর ধারাবাকিতা বজায় থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.