শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন। খবর: বাসস।
নগরীর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিখোঁজ সকলের হিসেবে মিলেছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু-কে সঙ্গে নিয়ে দেশটির রাজা ফিলিপ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার। বাকিদের পরিচয় জানা যায়নি।
স্কুলটি নির্মাণাধীন থাকায় ওই সময় কোনো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহত সকলেই নির্মাণ কোম্পানি ডেমোকো’র সাব কন্ট্রাক্টর।
বার্তা সংস্থা বেলগা’র প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোকো’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু করা হবে।
অনলাইন ডেস্ক |