বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে মারা গেলেন ১৫৭ জন।
এদিকে বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৩ জনের করোনা পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার রাজশাহীর দুইটি ল্যাবে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ২৩৭ জনের।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী জেলার ৩৭৩ নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা পজিটিভ আসে।
এছাড়াও নাটোরের ৭৩ নমুনায় ৪৪ জন, নওগাঁর ৪২ নমুনায় ২১ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৭৪ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ এসেছে বলে জানান তিনি।
এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের জরুরি বৈঠকে লকডাউনের এ সিদ্ধান্ত হয়।
পরে ব্রিফিংয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর বলেন, জেলায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী |