অনলাইন ডেস্ক |
চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩০ শতাংশ পয়েন্ট কমে পাঁচ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভার পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক ৫৬, যা মে মাসে এসে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ২৬।
মূল্যস্ফীতি কমার বিষয়টি সুখবর উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, এটা গুড নিউজ, উই আর হ্যাপি।
তিনি জানান, এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে যেটা গরিবদের জন্য ভাল।
গত এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক ৫৭, যা মে মাসে শূন্য দশমিক ৭০ কমে চার দশমিক ৮৭ এ দাঁড়িয়েছে।
তবে, খাদ্যের বাইরের খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.