মাদারীপুরের রাজৈরে বজ্রপাতে নিহার বিশ্বাস (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত সাধু বিশ্বাসের ছেলে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একই এলাকার বামনবাড়ি জমিতে পাট বুনানোর কাজ করছিলেন নিহার বিশ্বাস। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.