করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৭ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৭.৮৩ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৮৫ হাজার ১৫৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এই সময়ে ৩৬ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জন।
গত একদিনে আরও ১ হাজার ৩৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।
এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.