শফিক খান ইউকে লন্ডন:
প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর, আমরা আছি সারা বিশ্বজুড়ে পৃথিবীর 49 টি দেশে মাদারীপুর জেলার 1 লাখ 50 হাজার মানুষ রয়েছে, আর তাদের সমন্বয়ে গঠিত হয়েছে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর, প্রবাসী ভিআইপি ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক শফিক খান জাকির হোসেন এবং মিজানুর রহমান বিপ্লব, তাদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, কাজী আশিকুর হোসেন (অপুকাজি) অফিশিয়ালি প্রবাসী ভিআইপি ক্লাবের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন, উল্লেখ্য অপু কাজি, প্রখ্যাত চিত্রশিল্পী একুশে পদকপ্রাপ্ত কাজী আনোয়ার হোসেন (নৌকা আনোয়ার) এর দ্বিতীয় পত্র, এবং কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি দীর্ঘদিন আমেরিকার নিউইয়র্কে সপরিবারে বসবাস করছেন, পাশাপাশি প্রবাসে থেকেও মাদারীপুর জেলার সাধারণ মানুষের পাশে সব সময় তিনি থেকেছেন বিভিন্ন সময়ে, কম্বল হুইলচেয়ার কাপড়চোপড় দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, অপুকাজি জানিয়েছেন দীর্ঘদিন পর একটি সঠিক প্লাটফর্মে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে এবং মাদারীপুরের সাধারণ মানুষের পাশে মাদারীপুর জেলার প্রবাসীদের পাশে দাঁড়াতে পারবেন বলে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.