প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২১, ৬:১৩ পি.এম
শিবচরে পদ্মানদী থেকে যুবকের লাশ উদ্ধার
![]()
মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মানদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে শিবচর থানা-পুলিশ।
শনিবার সকালে বাংলাবাজার লঞ্চ ঘাটের তিন নম্বর পল্টুন সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিবচর থানা সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পানিতে ভাসতে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো। ২৮/২৯ বছর বয়স হবে যুবকটির।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.