দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ মে খুলবে। বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের দীপু মনি বলেন, আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।
করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক দফা পিছিয়ে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.