নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।
- দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। আটকৃত আসামী হলেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দীনের পুত্র শাহিদুল ইসলাম (৩৫)।এই সূত্রে-পুলিশ জানায়। বৃহস্পতিবার (১১মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে অভিযান চালালে এসময় ২৩ (তেইশ) বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান উপরোক্ত বিষয়ে সত্যতা স্বীকার করে জানান-আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান-মাদকের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.