
মাসুদুর রহমানঃ
মাদারীপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের পৌর-পেয়ারপুরে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত অসহায় ও মধ্যবিত্ত ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন আলহাজ্ব খলিলুর রহমান বেপারী (বড় খলিল) এর বড় ছেলে তরুন সমাজ সেবক সবুজ বেপারী।তিনি প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল,২ কেজি আটা,১ কেজি ডাইল,২কেজি পিয়াজ,২ কেজি আলু বিতরন করেন পাশাপাশি সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন এবং ভবিষ্যৎতে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।ত্রান বিতরনের ক্ষেত্রে নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।এছাড়া ত্রান বিতরনের সময় সার্বিক সহযোগীতা করেন জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার, সোহাগ বেপারী,দিদার তালুকদার,মিজু বেপারী, রুবেল হাওলাদার, অন্জন তালুকদার,মাধবী রানী।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.