বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ছাড়াল ৮ হাজার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচ জনে। আনাদোলু এজেন্সি/ফাইল ছবি

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল-হামাসের মধ্যকার এই সংঘাতে বর্তমানে গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচ জনে। যাদের মধ্যে অন্তত তিন হাজারেরও বেশি শিশুসহ অপ্রাপ্তবয়স্ক রয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গাজায় তাদের সেনারা স্থল অভিযান চালাচ্ছে এবং তারা এখনও ওই ভূখণ্ডে অবস্থান করছে।

তবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, গাজা উপত্যকায় প্রবেশ করা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তাদের যোদ্ধারা তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। রোববার এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, ‘গাজার উত্তরপশ্চিমাঞ্চলে মেশিন গান এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্র নিয়ে ইসরায়েলি দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা তীব্র লড়াই করছে।’
Palestine1
গাজায় নিহতদের মধ্যে অন্তত তিন হাজারেরও বেশি শিশু রয়েছে। ছবি: আল-জাজিরা  

এদিকে, চলমান এই সংঘাতে বিপুল সংখ্যক শিশুর প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন। সংস্থাটির দাবি, বিশ্বব্যাপী ২০১৯ সাল থেকে প্রতি বছর যত শিশু নিহত হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত তার চেয়ে বেশি শিশুর প্রাণহানি হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায়ও গাজার ভেতরে ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র বিমান হামলা অব্যাহত ছিল। সঙ্গে কামান হামলাও অব্যাহত ছিল। আর ট্যাংক নিয়ে স্থল হামলা চালাচ্ছিল সেনাবাহিনী। তবে হামাস যোদ্ধারা তাদের পাল্টা জবাব দিতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাত সোমবার (৩০ অক্টোবর) ২৪তম দিনে গড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা ও অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত ৮ হাজার পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন বলে খবর দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE